বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘ঢাকা হবে স্বপ্নের শহর, দূর হবে চাঁদাবাজি, সন্ত্রাস ও ধর্ষণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ৩০ নভেম্বর ২০১৭ তারিখে মেয়র আনিসুল হকের মৃত্যুতে নগরপিতা শূন্য হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নতুন নগর পিতার সন্ধানে আসছে ঢাকা উত্তর সিটি নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে প্রায় সবক’টি রাজনৈতিক দল।

সবাই ব্যস্ত তাদের বিশ্বস্ত ও পছন্দের প্রার্থীকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। জনসাধারণের বিশ্বাস অর্জন করার জন্য। এ দৌড়ে পিছিয়ে নেই ইসলামি রাজনৈতিক দলগুলোও। পিছিয়ে নেই মুফতি ফজলুল হক আমিনী রহ. এর রেখে যাওয়া রাজনৈতিক দল ‘ইসলামী ঐক্যজোটও।’

এবারের ঢাকা উত্তর সিটি নির্বাচনে ‘ইসলামী ঐক্যজোট’ প্রার্থী দিয়েছেন তাদের দলের সহকারী মহাসচিব, জননেতা ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুবকে।

দেশের চলমান রোহিঙ্গা সঙ্কটে অসমান্য অবদান রাখা গাজী ইয়াকুব ঢাকাবাসীকে নিয়ে নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা জানিয়েছেন আওয়ার ইসলামের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন কাউসার লাবীব।

আওয়ার ইসলাম : ঢাকা উত্তর সিটি নির্বাচনে আপনি মিনার প্রতীকে লড়বেন। আপনার সর্বশেষ নির্বাচনী প্রস্তুতি কেমন? গণমানুষের কাছাকাছি যাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন?

মাওলানা গাজী ইয়াকুব : আল্লাহামদুলিল্লাহ, নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো। আমি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি। মানুষ আমাকে আশান্বিত করছেন, তারা আমাকে মূল্যবান ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন বলে আশা করছি।

আওয়ার ইসলাম : অতীতে ঢাকা উত্তরের জনগণের জন্য এমন কিছু কি করেছেন যা দেখে মানুষ আপনাকে ভোট দেবে?

মাওলানা গাজী ইয়াকুব : আমি শুধু নির্বাচন উপলক্ষে না, সবসময় তাদের পাশে থেকেছি। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করি। রাত-বিরাতে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়েছি। কেউ বিনা অপরাধে জেলে গেলে কিংবা কোনও অবিচার, অত্যাচারের শিকার হলে তাদের সাহায্য করেছি। বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সাধ্যমতো আমি সহযোগিতা করেছি , করছি এবং করে যাবো ইনশাল্লাহ।