রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার রেকর্ড পরিমাণ অর্থ এসেছে। এবার ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪ শত ৭১ টাকা পাওয়া গেছে।
গত ৬ জানুয়ারি সকালে মসজিদের ৫টি দান বাক্স খোলা হয়। ৯ ঘণ্টা গণনা শেষে বিকালে এই টাকার হিসাব পাওয়া যায়। নগদ অর্থ ছাড়াও অনেক স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে। বরাবরের মতো মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের শিক্ষার্থীগণ অর্থ গণনা করে।
প্রতি চার মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়ে থাকে, প্রতিবারই নগদ মেলে কোটি টাকার ওপরে সাথে থাকে বিদেশি মুদ্রাসহ স্বর্ণালঙ্কার। এবার ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪ শত ৭১ টাকা পাওয়া গেছে।এর আগে গত বছরের ২৬ আগষ্ট প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা পাওয়া গেছে।

২০১৭ সালে যে ক’বার মসজিদের দান বাক্স খোলা হয়েছে, প্রতিবারই মিলেছে কোটি টাকার ওপরে, সঙ্গে মিলেছে প্রচুর স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। সঙ্গে পাওয়া যায় প্রচুর স্বর্ণ ও রূপার অলঙ্কার; যা এখনও পরিমাপ করা হয়নি। এছাড়াও বেশ কিছু মার্কিন ডলার, সিঙ্গাপুরি ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত ও মিয়ানমারের মুদ্রাও পাওয়া যায়। সেগুলো এখনও ভাঙানো (টাকায় বিনিময়) হয়নি।
টাকা গণনার কাজ তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈবিদ, সিন্দুক খোলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আসাদউল্লাহ, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ প্রশাসনের কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারিগণ।
তিন তলা মসজিদটির ভেতরে রয়েছে চারটি বড় সিন্দুক বা দানবাক্স। প্রতি শুক্রবার হাজারো মানুষ জুমার নামাজ আদায় করেন এ মসজিদে। তিন তলায়ও স্থান সংকুলান না হওয়ায় বাইরের রাস্তায় নামাজ পড়তে দেখা যায় অনেককে। সপ্তাহের অন্যান্য দিনও মানুষজন দান খয়রাত করলেও শুক্রবার এর পরিমাণ হয় অনেক বেশি।
এই ঘটনা সংবাদ মাধ্যমে শিরোনাম হওয়ার পর দেশজুড়ে আলোচনায় উঠে আসে কিশোরগঞ্জ-এর পাগলা মসজিদ। সকলের মনে প্রশ্নে জাগে কেন এত টাকা জমা হয় পাগলা মসজিদের দানবাক্সে?
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন, এই মসজিদে দান করার পেছনে মানুষের উদ্দেশ্য একটাই যে তাদের মনবাসনা পূরণ হবে। লোকমুখে শোনা যায়, পাগলা মসজিদে দান করলে মনà§