বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

জর্দানের শায়েখ ওমর খতিবের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইনুদ্দিন তাওহিদ
ইজতেমার মাঠ থেকে

শুক্রবার বাদ ফজর  জর্দানের মাওলানা শায়েখ ওমর খতিবের আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের আয়োজনে বৃহত্তম মুসলিম জমায়েত  ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।  ১৪ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্বের সমাপ্তি ঘটবে।

জানা যায়,  ইজতেমার ইতিহাসে এই প্রথম কোনো আরব ইজতেমায় বয়ান রাখলেন।

এরপর বাদ জোহর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন, বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল বার ও বাদ মাগরিব বয়ান করবেন বাংলাদেশের মাওলান মোহাম্মদ রবিউর হক।

এদিকে,  তুরাগ তীরে সোনাভান বিবির টঙ্গী শিল্পশহরের ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান।

এই পর্বে দেশের ১৭টি জেলার মুসল্লিদের পাশাপাশি বিদেশি অনেক ধর্মপ্রাণ মুসলমানও অংশ নিচ্ছেন।

এদিকে শুক্রবার পবিত্র জুমার নামাজে লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজে অংশ নিতে মুসল্লিদের গন্তব্য এখন তুরাগ তীরের দিকে। লাখ লাখ মুসল্লির আগমনে তুরাগ তীরে অন্যরকম ধর্মীয় আমেজ বিরাজ করছে।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমায় প্রথম দিনে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে।

ইজতেমা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯নং খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

শায়েখ ওমর খতিবের বয়ান পড়তে আওয়ার ইসলামের পরবর্তী পোস্টে চোখ রাখুন...

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ