শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ভৈরব শাহী মসজীদের খতীব হুসাইন আহমদ নোমানীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরব ‘কুতুব শাহী মসজিদ’র খতিব ভৈরব উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি, বিশিষ্ট আলেমে দীন মাওলানা হোসাইন আহমদ নোমানী ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ৮ টায় ধানমন্ডি আয়েশা মেমোরিয়াল হাসপাতাল থেকে কিডনী রোগের চিকিৎসা শেষে ভৈরবের ফেরার পথে ইন্তেকাল করেন।

ভৈরবের মাওলানা হাম্মাদ হোসাইন আওয়ার ইসলামকে জানান, আগামীকাল দুপুর দুইটায় ভৈরব বাস স্টান্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে।

হোসাইন আহমদ নোমানী কিশোরগঞ্জ জেলা জমিয়তের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হছিলো ৬১ বছর। মৃত্যুর সময় তিনি চার ছেলে ও ৫ মেয়ে সহ অনেক ভক্তবৃন্দ রেখে যান।

এসএস/