রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দ্বিতীয় পর্বের ইজতেমায় মাওলানা সাদ’র অংশগ্রহণের গুঞ্জন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভী অংশগ্রহণ করবেন না এবং তিনি দারুল উলুম দেওবন্দ সফর করেননি বরং বর্তমানে দিল্লির নিযামুদ্দিনে অবস্থান করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ এবং দারুল উলুম দেওবন্দে গিয়ে আরশাদ মাদানির সঙ্গে সাক্ষাতের খবর ভাইরাল হয়।

খবর নিশ্চিত করতে আওয়ার ইসলাম দেওবন্দ প্রতিনিধি তাওহিদ মাদানি দেওবন্দ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলেন, মাওলানা সাদ কান্ধলভী দেওবন্দে আসেননি এবং আরশাদ মাদানি বা দেওবন্দের কোন শিক্ষকের সঙ্গেই তার কথা হয়নি।

এদিকে ,  বাংলাদেশের তাবলিগের মারকাজ মসজিদ কাকরাইলে মাওলানা সাদ কান্ধলভীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আগমনের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। বর্তমানে তিনি নিযামুদ্দিনে অবস্থান করছেন এবং তিনি আসবেন না বলেও নিশ্চিত করেছেন কাকরাইল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বিশ্ব ইজতিমায় অংশ নেয়ার জন্য মাওলানা সাদ গত ১০ জানুয়ারি ঢাকায় এসেছিলেন। ইজতেমায় অংশ নেয়ার কথা থাকলেও বিক্ষোভ প্রতিবাদ ও আপত্তির মুখে অংশ নিতে পারেননি।

তার আপত্তিকর বক্তব্যের কারণে ভারতের দারুল উলুম দেওবন্দ অসোন্তষ প্রকাশ করে এবং দেওবন্দের সঙ্গে সহমত পোষণ করেন বাংলাদেশের আলেম ও তাবলিগের অনেক মুরব্বি ও সাথী। সবশেষে তার বক্তব্য প্রত্যাহারের বিষয়টিতে সন্তোষ হতে পারেনি দারুল উলুম দেওবন্দ। গত ১৩ জানুয়ারি তিনি ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১৪ জানুয়ারি  মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। তুরাগতীরে ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে এ বৃহৎ ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ১৯ জানুয়ারি ৫৩ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

ওলামায়ে কেরাম আমাদের মোহসেন, তাদের বক্তব্য আমাদের সংশোধন করবে: সাদ কান্ধলভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ