শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট: যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ও আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে লিমন আহম্মেদ (১৯) নামে যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার রাতে উপজেলার তালুক পলাশী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক লিমন আহম্মেদ উপজেলার তালুক পলাশী গ্রামের বকুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ও আপত্তিকর ছবি আপলোড করায় রোববার রাতে উপজেলার তালুক পলাশী গ্রাম থেকে লিমন আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫টি মোবাইল সিম ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলাম জানান, ওই যুবকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ