শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কক্সবাজারে ঘরের ভেতর বাবা-মা, দুই মেয়ের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কক্সবাজার শহরের একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা ৭টার বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসার দরজা ভেঙে দুই শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হিন্দু সম্প্রদায়ের এবং বাবা-মা ও সন্তান বলে জানা গেছে।