সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইনুদ্দিন তাওহিদ
ইজতেমা ময়দান থেকে

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন।

আজ ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজে শরিক হতে সকাল থেকে নামে ধর্মপ্রাণ মুসল্লির ঢল।

জুমার আগে বয়ান করেন কাকরাইলের মুরব্বি মাওলানা ওমর ফারুক। জুমার নামাজের ইমামতি করেন তাবলিগ জামাতের কাকরাইল মারকাজের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।

জুমার নামাজে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান।

ইজতেমার দ্বিতীয় পর্বে ঢাকা-গাজীপুরসহ ১৩ জেলার কয়েক লাখ মুসল্লি নামাজে অংশ নিয়েছেন।  দ্বিতীয় পর্বে ৭৮ দেশের প্রায় চার হাজার ও প্রথম পর্বের শতাধিক বিদেশি মেহমান জুমায় অংশ নেন।

রোববার মুনাজাতের মধ্য দিয়ে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা শেষ হবে। মুনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমদ কাকরাইল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ