শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইজতেমার বয়ান ২০১৮; ২য় পর্ব শুক্রবার বাদ জুমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমার ২য় পর্বের ১ম দিন শুক্রবার বাদ জুমা বয়ান করেন ওমানের তাবলিগের মুরব্বি শাইখ আহমদ মাসউদ। অনুলিপি করেছেন আবদুল কাইয়ূম সালমান। 

হামদ ও সালাতের পর। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘হে নবী! আপনি বলুন, এটা আমার পথ। আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র, মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’ সূরা ইউসুফ- ১০৮

তিনি আরো ইরশাদ করেন, ‘আর তোমরা আল্লাহর পথে জিহাদ কর যেভাবে জিহাদ করা উচিৎ। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন।’ সূরা হজ্ব- ৭৮

‘আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়,তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব।’ সূরা আনকাবুত- ৬৯

রাসূল সা. বলেন, ‘তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।’ সহীহ বুখারী। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা বলল সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল।’ সহীহ বুখারী ও মুসলিম।

মোহতারাম ভাই দোস্ত ও বুযুর্গ!
আল্লাহ তায়ালার অনেক বড় মেহেরবানী যে, তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। ইসলাম নামক বড় নিয়ামত দান করেছেন। আখেরি নবির উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন।

নবুওয়াতি জিম্মাদারি আমাদেরকে দান করেছেন। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি; তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যেই সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ করবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে।’

আমাদের নবী হযরত মুহাম্মদ সা. সর্বশেষ রাসূল। তিনি সকল নবির সরদার। সকল নবী- রাসুলের জিম্মাদারী ছিল- মানুষকে সৎকাজের আদেশ করা ও অসৎকাজ থেকে নিষেধ করা। আমাদের নবীরও এ জিম্মাদারী। আমাদের নবী যেহেতু খাতামুন্নাবীয়্যিন তার পরে কোন নবী দুনিয়াতে আসবেন না সেহেতু এ কাজের জিম্মাদারী এ উম্মতের উপর। আল্লাহ তায়ালা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এটা অনেক বড় নিয়ামত।

মোহতারাম দোস্ত ও বুযুর্গ!
আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আমি মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি’।

আমাদের জিম্মাদারি  হলো, আল্লাহ তায়ালার ইবাদত করা ও মানুষকে তার ইবাদতের দিকে আহবান করা। যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করত তখন থেকেই সে মানুষের ফিকির করত। রাসূল সা. সাহাবাগণকে এ জিম্মাদারীর উপর উঠিয়েছেন, কীভাবে মানুষ আল্লাহ তায়ালাকে চিনতে পারে, কীভাবে হেদায়াতের পথে চলà