জনপ্রিয় সামাজিক মাধ্যম হিসেবে সবার শীর্ষে ফেসবুক। ফেসবুক পেজের মতো দারুণ একটি অপশন থাকায় মাধ্যমটির জনপ্রিয়তা নিয়মিত বাড়ছে। ফেসবুক আইডিতে বন্ধুর সংখ্যা নির্দিষ্ট থাকা কিংবা গুরুত্বপূর্ণ খবরগুলো স্পন্সর পোস্টের মাধ্যমে সুযোগ না থাকলেও ফেসবুক পেজের মধ্যে এ সীমাবদ্ধতা নেই। ব্যক্তির ইমেজ, ব্যবসা সম্প্রসারণ কিংবা প্রতিষ্ঠানের প্রচারে ফেসবুক পেইজের বিকল্প নেই। ফেসবুক পেজ ব্যবহারের খুঁটিনাটি নিয়ে লিখেছেন নাদিম মজিদ।
কিভাবে পেজ খুলবেন
ফেসবুকে পেজ সহজে এবং বিনামূল্যে পেজ খোলা যায়। একটি পেজ খুলতে কয়েক মিনিটের বেশি লাগে না। এটি মোবাইল এবং কম্পিউটার থেকেও খোলা যায়। ফেসবুকে পেজ খুলার জন্য কয়েকটি অপশন রয়েছে। যেমন কম্পিউটার থেকে লগআউট করার জন্য উপরের লাইনে কর্নারে ক্লিক করলে পাওয়া যাবে।
আরেকটা অপশন হতে পারে, যে কোনো একটি ফেসবুক পেজে যাওয়া। যেমন কয়েকদিন আগে এক কোটি লাইক হওয়া আওয়ার ইসলাম পেজে গেলে দেখতে পাবো সবুজ রঙয়ে লেখা ‘Create A Page’।
সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। আপনি কি ধরনের পেজ তৈরি করতে চান, তার কিছু চিহ্ন রয়েছে এতে। সে অনুসারে আপনি বাছাই করবেন। যেমন আপনি এলাকার কোনো দোকানদার হলে আপনি লোকাল বিজনেস অপশনটি বাছাই করবেন।
এবার আপনাকে পেইজের জন্য একটি নাম বাছাই করতে হবে। নাম পছন্দ করার সময় খেয়াল রাখবেন যেন মানুষ ফেসবুকে খুঁজে এমন নাম হয়। পাশাপাশি পেজটি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে, ঠিকানা এবং ফোন নম্বরও দিবেন। About সেকশনে আপনার পেজটি কি ধরনের তা লিখবেন। লেখার ক্ষেত্রে অবশ্যই বাংলা বা ইংরেজির যে কোনো একটি ব্যবহার করবেন।
পেজ তৈরি সম্পন্ন করার জন্য আপনাকে একটি প্রোফাইল ছবি এবং একটি কভার ছবি নির্ধারণ করতে হবে। আপনি যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য পেজ তৈরি করতে চান, প্রোফাইল ছবির ক্ষেত্রে সংগঠনের লোগো ব্যবহার করতে পারেন। কভার ছবির ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের গ্রুপ ছবি কিংবা কোনো কার্যক্রমের ভালো কোনো ছবি ব্যবহার করতে পারেন।
১৭০/১৭০ পিক্সেলের প্রোফাইল ছবি এখানে সবচেয়ে ভালো ফুটবে। মনে রাখবেন, কম্পিউটারে যে ছবি ১৭০/১৭০ পিক্সেলের দেখা যায়, স্মার্টফোনে ১২৮/১২৮ পিক্সেল এবং বেশিরভাগ ফিচার ফোনে ৩৬/৩৬ পিক্সেল দেখা যাবে।
কম্পিউটার থেকে আপলোড দেয়ার সময় কভার ফটোর প্রস্থে ৮২০ পিক্সেল এবং লম্বায় ৩১২ পিক্সেল হতে হবে। যা স্মার্টফোন থেকে প্রস্থে ৬৪০ পিক্সেল এবং লম্বাà§