শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুসলিম সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দানে আলেমরাই অধিকতর যোগ্য: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, মুসলিম সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দানে আলেমরাই অধিকতর যোগ্য।

তিনি বলেন, কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র গঠনে ওলামায়ে কিরামের ভূমিকা অপরিহার্য। সামাজিক ও ইসলামী আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করা ও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলেম সমাজের অংশ গ্রহণ অতীব প্রয়োজন।

গতকাল বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা আতাউর রহমান বলেন, প্রকৃতপক্ষে মুসলিম সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দানের কাজতো তারাই যথার্থভাবে আঞ্জাম দিতে পারেন, যারা দীন-ইসলাম সম্পর্কে ভূৎপত্তির অধিকারী, মানুষকে সঠিকভাবে দীনী নির্দেশনা দানে সক্ষম।

মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব মাওলানা বাছির উদ্দিন মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী ফরীদুদ্দীন মাসউদ, মাওলানা তারিক জামিল, মুফতী আবু হানিফ, মুহাম্মদ আবুল হাসান, মাওলানা বিলাল হোসাইন ও মাওলানা আমিনুর রহমান রায়পুরি প্রমুখ।

পরে মাওলানা তারিক জামিলকে আহ্বায়ক, মুফতী আবু হানিফকে সদস্য সচিব ও মাওলানা আমিনুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্টি হাজারীবাগ থানা কমিটি গঠন করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ