শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৮ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৮ জানুয়ারি চট্রগ্রামে অুষ্ঠিত হবে ১৮তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন। নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো আসছেন মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের বাইতুল মাকদিস তথা আল আকসা মসজিদের গ্রান্ড ইমাম শাইখ ড. ইকরমা সাইদ আবদুল্লাহ সাবরী।

আজ (গতকাল) সোমবার সকালে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক শাহদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্র্যান্ড মুফতি ২৫ জানুয়ারি ঢাকায় আসবেন। তারপর ২৬ জানুয়ারি বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নেবেন তিনি। পরে ২৮ জানুয়ারি চট্টগ্রাম এসে সম্মেলনে অংশ নেবেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, গ্র্যান্ড খতিব কেরাত সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে এশার নামাজে ইমামতিও করবেন। এ ছাড়া মিসরসহ বিশ্বের খ্যাতনামা কারিগণও সম্মেলনে উপস্থিত থাকবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ