মুফতী মনসূরুল হক
খলিফা, শাহ আবরারুল হক রহ.
রিযিকের প্রশস্ততার আমল : পূর্বে এবং পরে ১১ বার দরূদ শরীফ পাঠ করে এই দু‘আ পড়া حَسْبُنَااللّهُ وَنِعْمَ الْوَكِيْل (হাসবুনাল্লাহু ওয়ানি’মাল ওয়াকিল) এই দু‘আ ফিতনা ও বিপদ মুক্তির জন্য ৩৪১ বার।
বিশেষ কোন মকছুদ পূরণের জন্য ১১১ বার, রিযিকের প্রশস্ততার, অভাব অনটন দূর হওয়া এবং করজ আদায়ের জন্য ৩০৮ বার, বিভিন্ন মুসিবত পেরেশানী দূর হওয়ার জন্য ১৪০ বার পড়া।
রোগ মুক্তির দু‘আ
যে কোন রোগ থেকে মুক্তির জন্য প্রত্যহ ১১ বার আলহামদু শরীফ পূর্ণ পড়ে পানিতে দম করে পান করা এবং করানো। এর সাথে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস পড়ে নেয়া অত্যন্ত ভাল।
শত্রুদের শত্রুতা থেকে মুক্তির জন্য ১১ দিন ইশার নামাযের পর এক হাজার বার এরপর প্রত্যহ একশ বার নিম্নোক্ত দু‘আটি পড়তে থাকবে إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ
শারীরিক সুস্থতার দু‘আ
সকাল বিকাল ১৪১ বার (يَا سَلَا مُ) ইয়া সালামু পড়বে, আগে পরে তিনবার করে দুরূদ শরীফ পড়ে নিবে। ইহা যে কোন সময় পড়া যায়। বিভিন্ন সময়ে ভাগ ভাগ করেও পড়া যায়।
ইসলাহের আমল
নিজের অবস্থার ইসলাহ পরিশুদ্ধি এবং বিভিন্ন ধরনের হক আদায়ের জন্য চল্লিশ দিন পর্যন্ত যে কোন সময়, দৈনিক ২১ বার নিম্নের দু‘আ পড়বে- আগে পরে ১১ বার দুরূদ শরিফ পড়ে নিবে। (يَا مُقَلِّبَ الْقُلُوْبِ وَالْاَبْصَارِ يَاخَالِقَ الْلَيْلِ وَالنَّهَارِ يَاعَزِيْزُ يَالَطِيْفُ يَاغَفَّارُ)
বিপদ মুক্তির আমল
শত্রু এবং বিপদ থেকে মুক্তির জন্য বাদ ফজর এবং বাদ মাগরিব তিনবার করে সূরায়ে ইখলাস, ফালাক এবং সূরায়ে নাস পড়া অত্যন্ত উপকারী।
বিরোধীদের দমনের আমল
প্রত্যেক নামাযের পর ১৩ বার- اللَّهُمَّ اِكْفِنَاهمْ بِمَا شِئْتَ- اللّهُمَّ إِنِّيْ اجْعَلُكَ فِيْ نُحُوْرِهِم، وَأَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ
বিবাহের জন্য আমল
ভাল পরিবারে তড়িৎ বিবাহের জন্য মাতা-পিতা অথবা কোন মুরুব্বী আগে পরে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে ১১০০ বার এই দু‘আ পড়বে (يَا لَطِيفُ يَا وَدُوْدُ)। আর আগে ১১ বার দুরূদ পাঠ করে ছেলে/মেয়ে ১১০০ বার পড়বে (يَا جامِعُ)।
পেরেশানী দূর করার আমল
দুনিয়া আসলে চিন্তা এবং পেরেশানীর নাম। দুনিয়ায় যারা বসবাস করে তাদের কোন না কোন ব্যাপারে পেরেশানীতে পড়তেই হয়। তাই সর্বাবস্থায় পেরেশানী থেকে মুক্ত থাকà