শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যত বেশি নৌরুট তত সস্তায় পণ্য সরবরাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ‘ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন,  দেশের নৌরুটগুলো যত চালু ও কার্যকর করতে পারবো, তত সস্তায় পণ্য সরবরাহ করা যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদীগুলোর প্রবাহ নিশ্চিতে ক্যাপিটাল ড্রেজিং (গভীর নদী খনন) ও মেনটেইন্যান্স ড্রেজিং দু’টোই করতে হবে। এসব ড্রেজিং করলে নদীগুলো ঠিক থাকবে। নদী ড্রেজিং করার সময় প্লান করে করতে হবে।

তিনি বলেন, ড্রেজিং এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মাটিগুলো যেখানে সেখানে ফেলা হচ্ছে। কিন্তু মাটি গুলো নিদিষ্ট স্থানে প্লান করে ফেললে স্থানটি ব্যবহার করা যায়।

সরকারের অর্থবরাদ্দের কথা উল্লেখ প্রধানমন্ত্রী আরো বলেন, একটা সময় আমাদের বাজেট দিতে অন্য দেশের ওপর নির্ভর করতে হতো। এখন সেই অবস্থা নেই। বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ