সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

যৌন নির্যাতনের দায়ে ১৭৫ বছরের জেল মার্কিন চিকিৎসকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌন নির্যাতনের দায়ে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসককে ১৭৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।কারাদণ্ডপ্রাপ্ত ল্যারি নেসার নামের ওই চিকিৎসক দেশটির অলিম্পিক জিমন্যাস্টিকস দলের চিকিৎসক ছিলেন।

১৬০ জন সাক্ষীর বক্তব্য শোনার পর আদালত ল্যারি নেসারকে এই শাস্তি দেন বিচারক রোজম্যারি অ্যাকুইলিনা।

আদালতে ল্যারির বিরুদ্ধে আনা অন্তত ১০টি যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে অলিম্পিকে অংশ নেয়া এক তরুণীর অভিযোগও রয়েছ।

নেসারের হাতে যৌন নির্যাতনের শিকার নারীরা সাত দিন ধরে নিজেদের অভিজ্ঞতা আদালতের সামনে তুলে ধরেন। এরপর ল্যারি নেসারকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়।

এ সময় এই চিকিৎসক বলেন, ‘আমি যা করেছি তার জন্য কতটা দুঃখ পাচ্ছি, তা প্রকাশের ভাষা আমার নেই।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ