সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


গরুচোরের খপ্পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গরুচোরের খপ্পরে পড়েছেন।  তার  দিনাজপুরের খামার বাড়ি থেকে ১০টি গরু লুট হয়েছে।

আজ শুক্রবার ভোরে বিরামপুর উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত খামারের মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্র ও হাঁসুয়া ঠেকিয়ে পাহারাদারদের প্রাণনাশের হুমকি দেয়।  এরপর পাহারাদারদের বেঁধে রেখে মালবাহী ট্রাকে করে ১০টি গরু নিয়ে চলে যায়।

খামারের পাহারাদাররা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁদের দুজনকে উদ্ধার করেন।

খবর পেয়ে ভোরেই মন্ত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম হাবীব।  পুলিশ অভিযান চালাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ