শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চার বছর পর যৌতুকের ৯০ হাজার টাকা ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী, নাম তার এরশাদ আলি। চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষা নিয়ে সে সমাজের বিবেককে নাড়া দিয়েছে। চার বছর পর বিয়ের সময় যৌতুকের নেওয়া টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে এলাকায় সে এখন আলোচনার ঝড় তুলেছে। এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকা পৌর শহরের সবুজপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এরশাদের শাশুড়ি রাবেয়া বেগম গনমাধ্যমকে বলেন, ‘মেয়ের সুখের জন্য বিয়ের সময় জামাইকে ৯০ হাজার টাকা দিয়েছিলাম। পুরো টাকাটা জামাই গত শুক্রবার ফিরিয়ে দিয়েছে।’

এরশাদ আলী জলঢাকা পৌর এলাকার সবুজ পাড়া মহল্লার আতিয়ার রহমানের ছেলে। তিনি উপজেলা শহরের ভাই ভাই হার্ডওয়্যার নামের এক দোকানের কর্মচারী। চার বছর আগে তিনি জলঢাকার চ্যারেঙ্গা গ্রামের সুলতান আলীর মেয়ে রোজিনা বেগমকে বিয়ে করেন। ওই সময় রোজিনার পরিবারের কাছ থেকে ৯০ হাজার টাকা নেয় এরশাদ আলীর পরিবার।

এরশাদ আলী জানান, বিয়ের দিনই তিনি প্রতিজ্ঞা করেন, শ্বশুর ও শাশুড়ির কাছ থেকে নেওয়া ৯০ হাজার টাকা একদিন ফেরত দেবেন। এরশাদ আলী বলেন, ‘বিয়ের সময় আমি যৌতুক নিতে চাইনি। আমার পরিবার আমাকে যৌতুক নিতে বাধ্য করেছিল। তাই বিয়ের পরদিনই স্ত্রীকে জানাই, একদিন যৌতুকের টাকাটা ফেরত দেবো।’

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী তিনি একটু একটু করে টাকা জমাতে শুরু করেন। চার বছর পর ৯০ হাজার টাকা হলে তা ফেরত দেন শাশুড়িকে। তিনি বলেন, ‘শাশুড়ি প্রথমে টাকাটা নিতে রাজি হননি। তবে আমি তাকে রাজি করাই।’

এরশাদ আলী জানান, ‘যৌতুক দেওয়া-নেওয়া দু’টোই অপরাধ। যৌতুকের কারণে আত্মহত্যার পথ বেছে নেয় অনেকেই।’

এরশাদ আলীর বাবা আতিয়ার রহমান বলেন, ‘আমরা গরিব মানুষ। ভিটে-মাটি ছাড়া আমার কোনও জায়গাজমি নেই। ছেলেরা দোকানপাটে কাজকর্ম করে সংসার চালায়। আমি না বুঝে তখন যৌতুক নিয়েছিলাম। ছেলে তা ফেরত দিয়েছে।’

স্ত্রী রোজিনা বেগম জানান, আড়াই বছর আগে আমাদের ঘর আলোকিত করে শিশু কন্যা ফাতেমা। বিয়ের পর হতে স্বামী বার বার বলত, যৌতুক নেওয়া অপরাধ। রোজিনা আমি এই যৌতুকের দায় হতে যেন তাড়াতাড়ি মুক্ত হতে পারি। তুমি শুধু দোয়া করিও।

এরশাদের বড় শ্যালক মিজানুর রহমান (৩৯) বলেন, ‘আমি ঢাকায় রিকশা চালাই। শুক্রবার (১৯ জানুয়ারি) বাড়ি এসেছি। আমার ভগ্নিপতি যৌতুকের টাকা ফেরত দেওয়ায় আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর তা হলো আমিও বিয়েতে ১৫ হাজার টাকা যৌতুক নিয়েছিলাম, সে টাকাটা ফেরত দেবো। আগামী ৬ মাসের মধ্যে ওই টাকা ফেরত দেবো।’