শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মাদক সেবনে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরে দুজনকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. লিটন (২৮) ও শরীফ হোসেন (২৮) নামের দুই যুবককে কুপিয়ে জখম করেছে মাদকসেবী শরীফ (৩০)নামে এক বখাটে।

শনিবার রাতে লক্ষীপুর সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতরা জানান, শরীফ দীর্ঘদিন ধরে টুমচর গ্রামে প্রকাশ্যে মাদক সেবন করে আসছেন। স্থানীয় প্রভাবশালী এক নেতার বাড়ির লোক হওয়ায় ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। শনিবার রাতে স্থানীয় সবুজের দোকানে তিনি মাদক সেবন করছিলেন। এসময় তাকে নিষেধ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দামা দিয়ে ওই দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ