শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ৩০ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজ-এর।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোলাবাড়ীর এ দুর্ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি বলেন, দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আহত ও নিখোঁজদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্টেশন কর্মকর্তা বলেন, সকালে ধনবাড়ী থেকে বিনিময় পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে গোলাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বংশাই নদীতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে।

বাসটি উদ্ধারের কাজ চলছে জানিয়ে দেলোয়ার আরও বলেন, “বাসের চালক ও আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে- বাসে কয়েকজন স্কুলছাত্র রয়েছে। দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।”

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ