মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

গয়েশ্বরের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  হাইকোর্টের সামনে প্রিজন ভেনে হামলা করে আসামি ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনায় রমনা থানার দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার গয়েশ্বরকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান।

অপরদিকে গয়েশ্বরের আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিন চেয়ে শুনানি করেন।

ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে বিকেল ৩টা ৪০ মিনিটে আদালতে নেয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে বিএনপির এই নেতাকে গ্রেফতার করা হয়।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুই নেতাকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় দলটির ৬৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ