মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: মাদরাসাকে কটাক্ষ করে বক্তব্য প্রদান করায় ঢাবির ইতিহাসের শিক্ষক ড. মেজবাহ কামালের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন হাফেজ কারী মাওলানা যুবায়ের আহমাদ।
অধ্যাপক মেসবাহ কামালকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, 'আপনি বলেছেন মাদরাসার ছাত্ররা ইংরেজি জানে না। ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনারাই করেন। আপনাকে মনে করিয়ে দিতে চাই, অধিকাংশ বছরই ঢাবির ভর্তি পরীক্ষায় মাদরাসার ছাত্ররা ফার্স্ট হচ্ছে। ফার্স্ট হওয়া মাদরাসা ছাত্র আব্দুর রহমান ইংরেজিতে ৩০ এ পেয়েছিল সর্বোচ্চ ২৮.৫০ নম্বর। যা কোনো কলেজছাত্র পায়নি।
এরপরও যদি আপনারা মাদরাসা নিয়ে যাচ্ছেতাই বলেন, তাহলে মনে রাখবেন, আমরা এদেশে ভাড়া থাকি না। আমাদের টাকা দিয়ে আপনাদের বেতন দেয়া হয়। এদেশে থাকতে হলে মাদরাসা, কোরআন হাদিসকে মেনে নিয়েই থাকতে হবে।
অন্যথায় এদেশের ১৭ কোটি তাওহিদী জনতা এ পবিত্র বাংলার এক ইঞ্চি মাটিও আপনাদের জন্য ছেড়ে দেবে না।' এ সময় উপস্থিত হাজার হাজার জনতা এ বক্তব্যকে সমর্থন করে মুহূর্মুহ শ্লোগানে।
গতকাল কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বেফাকের সহসভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (দা. বা.)। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও দায়ী মাওলানা শরীফ মুহাম্মাদ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ মাওলানা, 'আগামী প্রজন্মকে জঙ্গিবাদ থেকে বাঁচাতে তাদের ইসলামী শিক্ষা প্রদানের বিকল্প নেই' উল্লেখ করে সম্প্রতি ড. আবুল বারাকাত ও মেসবাহ কামালের বক্তব্যের তীব্র সমালোচনা করে এর কড়া জবাব দেন।
মাওলানা যুবায়ের বলেন, ২৮ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয় যে, ড. আবুল বারকাত বলেছেন, 'মাদরাসা শিক্ষা জঙ্গিত্বে উর্বর'। অথচ হলি আর্টিজনে হামলাকারী জঙ্গিদের সবাই সাধারণ শিক্ষিত। ৪ জনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শোলাকিয়ায় হামলাকারী জঙ্গিরাও ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
গত ২৮ জানুয়ারি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুয়ায়ি ঢাকার এক à¦