মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদকে আওয়ামী লীগের মনোনয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাষ্ট্রপতি পদে আবারও মো: আব্দুল হামিদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, তাদের দলের পক্ষ থেকে আবদুল হামিদকেই রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে মাননীয় রাষ্ট্রপতিকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় কোনো প্রার্থীর নাম আসেনি। জাতীয় স্বার্থে তাকে দ্বিতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রকাশ্য ভোট দেবেন সংসদ সদস্যরা। ভোট গণনাও হবে প্রকাশ্যে। এরপরই নির্বাচিত হবেন দেশের একুশতম রাষ্ট্রপতি। তবে, একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। পরে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।

২০১৩ সালের ২৪ শে এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. আবদুল হামিদ। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ