মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দ্বি-পক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারে উন্নীত করার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায় আসছেন। ৯ ফেব্রুয়ারি দুই দিনের সফরে তিনি ঢাকা আসবেন। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের একজন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। এর আগে ২০০৮-এ যুক্তরাজ্যের তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকা সফর করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এই সফরের সময়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে কার্গো অবরোধ তুলে নেওয়ার বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেও ধারণা করছেন কূটনীতিকরা। এছাড়া ব্রেক্সিট ও ভিসা বিষয়টি নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এই সফরে আসছেন। এই প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘যখন কোনও একটি দেশের কোনও পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশ সফর করেন । সেটি সম্পূর্ণভাবেই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই করেন। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। এই সম্পর্ককে কৌশলগত অংশীদারে উন্নীত করার জন্য কাজ করছি আমরা।’

রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য সহযোগিতা, ভিসা ও অভিবাসন, কার্গো যাতায়াতসিহ দু’দেশের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ