মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত মঙ্গলবার রাজধানীতে পুলিশের ওপর হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, এ ধরনের হামলা ভবিষ্যতে সহ্য করা হবে না।

পুলিশের সাহসী ভুমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী ভূমিকা পালন করছে। এমনকি জনগণের জানমাল রক্ষায় তারা জীবন উৎসর্গ করছে।

গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করতে চাই। এ ব্যাপারে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।’

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ দেশে অনেক কঠিন দায়িত্ব পালন করেছে। আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দেশের উন্নয়ন যাতে অব্যাহত থাকে সে জন্য আমরা জনগণের সহযোগিতা কামনা করছি।

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ