শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মদীনায় অনাবৃষ্টি ও নবীজর রওজা মোবারকের উপর রহস্যময় জানালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ তামিম: হযরত ওমর বিন মালেক রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবীজির ইন্তেকালের পর একবার মদীনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারনে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়। তাই মদীনাবাসীরা একদিন মুমিনদের মা হযরত মা আয়েশা সিদ্দীকা রা. এর কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন।

তখন হযরত মা আয়েশা রা. বলেন, হে মদীনাবাসী তোমরা নবীজর রওজা মোবারকের উপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও।এবং অপেক্ষা কর। মদীনাবাসীরা তখন হযরত মা আয়েশা সিদ্দীকা রা. এর পরামর্শ মোতাবেক কাজ করলেন।

নবীজির রওজা মোবারকের উপর থাকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ডাকা শুরু করছে,অল্প কিছুক্ষনের মধ্যেই আকাশ থেকে এমন ভাবে ভারী বর্ষন হতে শুরু করল যে, আমাদের পথ চলা কষ্ট দায়ক হয়ে পডলো। এ যেন জানালা খুলে দিলো আরো বৃষ্টির ফোটা পড়তে লাগলো।

বিজ্ঞাপন

দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে যা কিছুক্ষনের জন্যেও বন্ধ হয়নি।যা আমাদের ফসল ফলাদির জন্য পর্যাপ্ত ছিল।

এক সপ্তাহ পর, মদীনাবাসীরা আবার মা হযরত আয়েশা সিদ্দীকা রা. এর কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চায়। তখন হযরত মা আয়েশা সিদ্দীকা রা. বলেন,নবীজির রওজা মোবারকের উপর খেজুর গাছে ডাল পূর্বের মত দিয়ে দাও,বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মদীনাবাসীরা তাই করলো, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেলো। ( সুত্র:-ইবনে মাজা ও দারেমী)

এখনো পর্যন্ত হাদীসের এই ধারাবাহীকতায় যখনি কঠিন অনাবৃষ্টি দেখা দেয়, তখন নবীজির রওজা মোবারকের উপর এই জানালা খুলে দিলে আল্লাহর হুকমে সাথে সাথে বৃষ্টি হতে থাকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ