শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

থানবি রহ.মজা করে ভাইজানের নাম রেখেছিলেন ‘পানী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ ছাপা হলো ৮ম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

পূর্ব প্রকাশের পর: ভাইজান মুহাম্মদ জাকি কাইফি রহ. এর গ্রাফিক্সের প্রতি বেশ আগ্রহ ছিলো। কখনো বড় আর্ট পেপারে বা টুকরো কাগজে, দৃষ্টিনন্দন হস্তাক্ষরে, শের বা কোন শিক্ষণীয় উক্তি লিখে তিনি মনের শওক মেটাতেন।

একবারের ঘটনা- তিনি আঁকাআঁকির কাজে ব্যস্ত ছিলেন। কাজের ফাঁকে কোন প্রয়োজনে তিনি উঠে কোথাও গেলেন। আচমকা আমিও সেখানে উপস্থিত হয়ে ভাইজানের লেখার উপর আমার কচি হাত বুলিয়ে সেটা নকলের চেষ্টায় ব্যাপৃত হলাম। অমনি পুরো লেখাটাই বিকৃত হয়ে গেলো।এবং দোয়াতে উদ্বৃত্ত কালি বেয়ে বেয়ে  পর্যন্ত ছড়িয়ে পড়লো।

ভাইজানভীতি তো আগে থেকেই দিলে বদ্ধমূল ছিলো। তবে এটা ছিল শুধুই অকারণে। কখনোই ভাইজানের, আমার গায়ে হাত তোলার উপলক্ষ্য আসেনি। এ কাজের পর তো আমার দৃঢ়বিশ্বাস জন্মে গেছে, এবার আর রক্ষা নাই! এতদিন যে ডর, ভয় মনেমনে ছিলো, আজ তার বাস্তবতা আমাকে উপলব্ধি করতেই হবে।

তবে এটা আমার ধারণা ছিলো না, এই বাস্তবতার প্রখরতা কতটা প্রকট হতে পারে। ব্যাপারটা জানার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। যেন সেটা সহ্য করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারি। সুতরা