শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিরীহ ও নিরাপরাধ মানুষকে অযথা হয়রানী করা থেকে বিরত থাকুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৮ ফেব্র“য়ারির একটি রায়কে কেন্দ্র করে দেশময় গণগ্রেফতার, হয়রানী ও ভয়ভীতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

এক বিবৃতিতে তিনি বলেন, সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে নিরীহ সাধারণ মানুষকে গ্রেফতার, হয়রানী করে মৌলিক অধিকার কেড়ে না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, সাধারণ মানুষ যেন মৌলিক অধিকার ফিরে পেতে পারে এবং নিরীহ মানুষ যেন অযথা হয়রানীর শিকার না হয় যে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম উদ্বিগ্ন ও ভয়ার্ত। মানুষের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। মানুষেল মনে শুধু ভয় আর ভয়। এ অবস্থা দেশের জন্য কোনো ভাল লক্ষণ নয়।

মানুষের মাঝে আস্থা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। কোন ক্রমেই অস্থিতিশীল পরিস্থিতি কাম্য নয়।

পীর সাহেব চরমোনাই বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষের অধিকার কেড়ে নেয়, মানুষকে আতঙ্কিত করে সে রাজনীতি কারো কাম্য নয়।

তিনি নিরীহ নির্দোষ মানুষকে সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব করে হয়রানী ও আতঙ্কিত না করতে সরকারের প্রতি আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ