রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খালেদা জিয়ার নামে ভুয়া বিবৃতি, রিজভীর বিবৃতিতে ভ্রান্তি নিরসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার দিবাগত রাত থেকে খালেদা জিয়ার নামে বিভিন্ন নির্দেশণা সম্বলিত একটা বিবৃতি ছড়িয়ে পড়ে যা মূলত খালেদা বা বিএনপির না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ভুয়া বিবৃতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দিবাগত রাতে গণমাধ্যমে প্রেরিত সতর্কীকরণ প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

[caption id="" align="alignnone" width="600"] রিজভী স্বাক্ষরিত আসল বিবৃতি[/caption]

প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী বলেছেন, কোনো ব্যক্তি, মহল বা গোষ্ঠী কর্তৃক সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বাক্ষর জাল করে আজ রাতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে বিবৃতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে- যা সম্পূর্ণরুপে মিথ্যা, ভুয়া ও বানোয়াট।

এ সময় তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে সাংবাদিকবৃন্দসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

যে বিবৃতি ছড়িয়ে পড়তে দেখা গেছে এ ধরনের কোনো বিবৃতি তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয় কিংবা অন্য কোনো স্থান থেকে প্রচার বা প্রকাশ করেননি বলেও জানিয়েছেন রিজভী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ