শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেনী ধুমসাদ্দা রশিদিয়া মাদরাসার সম্মেলনে আজ আসছেন দুই আরব শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী ধুমসাদ্দা রশিদিয়া ইসলামিয়া মাদরাসার দুই দিন ব্যাপী ৫৪তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে অতিথি হয়ে উপস্থিত হবেন দুই আরব শায়খ।

৭,৮ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী সম্মেলনের আজ শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের পবিত্র মক্কাতুল  ‍মুকাররমার মসজিদ-এ নূর এর ইমাম ও খতিব শায়েখ ড. ফাতহী মুহাম্মদ বাশির আল-ফাজ্জানী।

এছাড়াও থাকছেন উম্মুল ক্বোরা ডিপ্লোমা ইনিস্টিটিউট মক্কা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান মসজিদে আহমদে হুদুদে হারামের খতিব শায়েখ ফুয়াদ ফাজেল মুহাম্মদ আল-হাওশাবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নুরুল হক, শায়েখ মিজানুর রহমান হানাফী, মাওলানা আফিপ ফোরকান, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি মুরতাজা হাসান ফয়েজী, মুফতি ইলয়াস বিন নাজেম, মাওলানা ইয়াকুব আলী কাসেমী।

সম্মেলনের প্রথম দিনে গতকাল বিশেষ অতিথি ছিলেন শায়খুুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব, মাওলানা শিব্বির আহমদ, মুফতি শহিদুল্লাহ, মুফতি আহমদ উল্লাহ, মাওলানা আব্দুল রহমান, মাওলানা মহিউদ্দিন ফারুকী, মুফতি ইউসুফ কাসেমী প্রমুখ।

এসএস/