বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুসলমানদের মুসলিম দেশে চলে যাওয়া উচিত:বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের শাসক দল বিজেপির কট্টরপন্থী মহল থেকে ফের মুসলমান বিরোধিতা শুরু হলো। উত্তর প্রদেশ থেকে নির্বাচিত শাসক দলের সাংসদ বিনয় কাটিয়ার বলেছেন, মুসলমানদের ভারতে থাকাই উচিত নয়। তাদের হয় পাকিস্তান, নয় বাংলাদেশে চলে যাওয়া দরকার। কারণ, ওদের জন্যই দেশভাগ হয়েছিল।

বিজেপি সাংসদ গতকাল বুধবার এক সংবাদ সংস্থার কাছে এ মন্তব্য করেন। তাঁর এ মন্তব্য অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাউদ্দিন ওয়াইসির দাবির পিঠে করা। গত মঙ্গলবার আসাউদ্দিন ওয়াইসি দাবি করেছিলেন, ভারতীয় মুসলমানদের যারা ‘পাকিস্তানি’ আখ্যা দেয় তাদের শাস্তি দিতে একটা আইন করা প্রয়োজন। ওয়াইসির সুপারিশ, এমন লোকদের তিন বছর সশ্রম কারাদণ্ড হওয়া উচিত।

বিনয় কাটিয়ারকে গতকাল ওই বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াইসির নাম না করে তিনি বলেন, ‘যারা বন্দে মাতরমকে শ্রদ্ধা করে না, বন্দে মাতরম বলতে চায় না, যারা জাতীয় পতাকাকে অশ্রদ্ধা করে ও পাকিস্তানের পতাকা ওড়ায়, তাদের শাস্তি দিতে একটা আইন আনা দরকার।’ এই মন্তব্যের পরই তিনি ভারতীয় মুসলমানদের প্রসঙ্গ টেনে বলেন, ‘মুসলমানদের তো এ দেশে থাকাই উচিত নয়। ধর্ম ও জনসংখ্যার ভিত্তিতে ওরা দেশ ভাগ করেছিল। পাকিস্তানের জন্মও ওই থেকে। ওরা পাকিস্তান বা বাংলাদেশে চলে যাক।’

বিজেপির আর এক সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বুধবার বলেন, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে এ দেশের মুসলমানদের এই শপথ নেওয়া দরকার যে তাঁদের পূর্বপুরুষেরা সবাই হিন্দু ছিলেন। শাসক দলের নেতাদের এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পক্ষে যথেষ্ট। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মন্তব্যের জন্য কাটিয়ার বা স্বামীকে তিরস্কার করেনি।

নরেন্দ্র মোদির নেতৃত্বে একার শক্তিতে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন অংশে ধর্ম ও জাতভিত্তিক উত্তেজনা বেড়ে গেছে। লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তর প্রদেশের মুজফফরনগরে উত্তেজনার শুরু। সেই যে দাঙ্গা শুরু হয়, গোটা জেলায় তা ছড়িয়ে পড়ে। একটা গোটা বছর ধরে মুজফফরনগর উত্তপ্ত থাকার মাঝেই শুরু হয় ‘লাভ জিহাদ’ আন্দোলন, যা এখনো জায়গায় জায়গায় অব্যাহত। ‘লাভ জিহাদের’ পাশাপাশি বিজেপি শুরু করে গো হত্যা বন্ধের আন্দোলন। রাজ্যে রাজ্যে বিজেপি সরক