রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজনীতিতে জিয়া পরিবারের এখানেই ইতি: নজিবুল বশর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় দেয়া রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, রাজনীতিতে জিয়া পরিবারের এখানেই ইতি টানা হলো। জিয়া পরিবার আর কোনো দিন দাঁড়াতে পারবে না, নির্বাচন করতে পারবে না

এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দেশের প্রধানমন্ত্রীও দুর্নীতি করলে বাঁচতে পারেন না। এটা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আলোচনার সূত্রপাত ঘটান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। তিনি বলেন, খালেদা জিয়া বিচারের ঊর্ধ্বে হতে পারেন না। আইনের দৃষ্টিতে সবাই সমান।

তিনি বলেন অর্থ পাচারের অভিযোগেও খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন হতে হবে।

বৃহস্পতিবার রায়ের পর বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এ নিয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নেন ছয়জন সাংসদ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ