শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

লিবিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় নিহত ১ আহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তার্জাতিক ডেস্ক

লিবিয়ার পূর্বাঞ্চলে বেনগাজি শহরের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১ জন নিহত ও ৩৭ ব্যক্তি আহত হয়েছে। গৃহযুদ্ধ পিড়িত লিবিয়ায় বিভিন্ন প্রকার হামলা ও গোলাগুলি এখন নিত্য দিনের বিষয়। সেখানকার জনগণ সর্বদা বোমা ও গুলি আতংকে থাকে। বোমা হামলার পর জনসাধরণকে আতংকে ছোটাছুটি করতে দেখা গেছে।

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি নিয়ন্ত্রণ করে খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়া ন্যাশনাল আরমি (এলএনএ) সরকার। হাফতার সরকার সেখানে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সাথে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। লিবিয়ার লৌহ মানব খ্যাত মুয়াম্মার আল গাদ্দাফি শাসনের অবসানের পর দেশটি অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রায় বিদ্ধস্ত।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগেই শহরটিতে অন্য একটি জোড়া বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছিল।

সূত্র:আরব নিউজ/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ