[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।
আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ ছাপা হলো ১০ম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা উমর ফারুক ইবরাহীমী।]
শৈশবে ভাইজানের (জাকি কাইফি) অধিকাংশ বিষয় আশয় হজরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবি রহ.এর পরামর্শেই স্থির হতো। সেই ধারাবাহিকতায় ১৩৫৫ হিজরির ১০ রজব, আব্বাজান হযরত থানবি রহ.বরাবর চিঠি লিখলেন-
"মুহাম্মদ জাকি (সাল্লামাহু) এক বছরের বেশি সময় হলো, কুর'আনুল কারিমের হিফজ শুরু করেছে। কিন্তু গত ছয় মাস ধরে সে অসুস্থতায় ভুগছে। এদিকে আত্মীয়স্বজনের মশওয়ারা, জাকি কুর'আনুল কারিম হিফজের মেহনত বরদাশত করতে পারবে না। এখন আমার কী করণীয়, বুঝে উঠতে পারছি না!"
হযরত থানবি রহ.জবাবে লিখলেন-
"জাকি যদি আমার সন্তান হতো, তবে আপাতত তার হিফজ মওকুফ করে দিতাম। পরবর্তীকালে সুযোগমত (অর্থাৎ দরসি পড়াশোনা শেষে) বাকিটা পূর্ণ করাতাম। আর তখন তার জন্যও অনেক সহজ হয়ে যেতো।"
এভাবেই ভাইজান আঠারো বছর বয়স অবধি হজরত হাকিমুল উম্মত থানবি রহ.এর প্রত্যক্ষ দিকনির্দেশনা লাভে ধন্য হয়েছেন। তৎকালীন সময়ে একবার হজরত আব্বাজান রহ.এর একটি চিঠি হজরত থানবির কাছে দ্রুত পাঠানোর প্রয়োজন পড়লো।
আব্বাজান চাচ্ছিলেন, যে করেই হোক চিঠিটা আজই পৌঁছে যাক হজরত থানবির কাছে।
এদিকে সাহারানপুর থেকে থানা ভবনের গাড়িতà§