শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাকিব দুদকের শুভেচ্ছা দূত : দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান দুদকের শুভেচ্ছা দূত হলেন । দুপুরে দুদক কার্যালয়ে সাকিব ও দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সারেন।

ভবিষ্যতে দুদকের দুর্নীতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠানে ‘সময় পেলে’ সাকিবকে অংশ নিতে অনুরোধ করেন কমিশনের চেয়ারম্যান।

এ সময় সাকিব বলেন, “দুদকের মত এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে খুবই গর্ব বোধ করছি। আমার দ্বারা যদি একজন মানুষেরও উপকার হয়, একটি দুর্নীতিও যদি কম হয়, সেটাও আমার বড় পাওয়া ।”

বাংলাদেশের এই তারকা ক্রিকেটার বলেন, “আমরা সবাই মিলে যদি কোনো ভাল কাজ করতে পারি এবং দেশের উন্নয়নে কাজে লাগতে পারি, সেটাই আমাদের আসল লক্ষ্য। সেই লক্ষ্য থেকে এখানে আসা। আশা করি আমাদের এই পথচলা অনেক দিনের হবে।”

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ রসিকতা করে বলেন, “আমাদের মনের চুক্তি আগেই হয়েছে, আর্কাইভের জন্য কাগজের চুক্তি স্বাক্ষরিত হল। যুব শক্তি দেশের অন্যতম শক্তি। রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিসহ সকল শক্তির মূল উৎস যুব সমাজ। এই যুব সমাজের বিরাট একটি অংশের আইকন  সাকিব আল হাসান। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞ তিনি আমাদের মাঝে এসেছেন।”

দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব মো. শামসুল আরেফিনসহ কমিশনের কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ