শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কয়েদির পোশাক পরতে হবে না খালেদা জিয়াকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে কয়েদির পোশাক পরতে হবে না। নিজের পছন্দমতো পোশাক পরতে পারবেন। কারণ ডিভিশন পাওয়া বন্দিদের জন্য কোনো নির্দিষ্ট ড্রেসকোড নেই।

কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম জানান, ডিভিশন পাওয়া বন্দি হিসেবে খালেদা জিয়া তার পছন্দমতো পোশাক পরতে পারবেন। জেলকোডে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো পোশাকের কথা বলা হয়নি।

তবে সাধারণ কারাবন্দিদের ড্রেসকোড রয়েছে। জেলে পুরুষ বন্দিরা তিনটি পাজামা, দুটি লম্বা পাজামা, দুটি কোর্তা বা হাফ শার্ট, দুটি সুতির শার্ট, দুই জোড়া সুতির মোজা, একটি টুপি পান। আর নারীদের তিনটি শাড়ি, দুটি সুতির ব্লাউজ, দুটি সেমিজ এবং দুই জোড়া সুতির মোজা দেয়া হয়।

অপরদিকে ডিভিশন পাওয়া বন্দিরা নিজের পছন্দমতো পোশাক পরতে পারবেন। তবে পোশাক পর্যাপ্ত ও ব্যবহারের যোগ্য হতে হবে এবং আপত্তিকর হবে না। জেল সুপারের অনুমতি নিয়ে ডিভিশন পাওয়া বন্দিরা নিজ খরচে অতিরিক্ত পোশাক সংগ্রহ করতে পারবেন। তবে এ সুযোগে কোনো রাজনৈতিক পোশাক সংগ্রহ করা যাবে না।

কেউ সরকারি খরচে পোশাক চাইলে তাকে দ্বিতীয় শ্রেণির বন্দিদের জন্য নির্দিষ্ট পোশাক দেয়া হবে। বন্দিকে তাদের কাপড় ধোয়ার সাবান দেয়া হবে। তবে তিনি যদি নিজে পোশাক ধোয়ায় অনভ্যস্ত হন, তবে জেল সুপার তার কাপড় ধোয়ার ব্যবস্থা করবেন। এ জন্য বন্দিকে কোনো খরচ দিতে হবে না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ