শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খালেদা জিয়াকে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ করে রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি।

কয়েকটি মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে আছেন। অন্য কোনো মামলাতে তাকে গ্রেফতার দেখানো হয়নি।

তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে একটি মামলায় কারাগারে আছেন। বড়পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলায় তিনি জামিনে রয়েছেন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

কারাগারে খালেদা জিয়াকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়া একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান। তিনি সাবেক প্রধানমন্ত্রী। তার একটি সামাজিক মর্যাদা রয়েছে। তার সামাজিক মর্যাদা বিবেচনা করে তাকে এখানে বিশেষ মর্যাদায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কাশিমপুর কারগারে অনেক কয়েদি রয়েছে। তাছাড়া কারাগারটি অনেক দূরে। যাতায়াতের পথও স্বস্তিদায়ক নয়। এজন্য খালেদা জিয়াকে এখানে বিশেষ বন্দির মর্যাদায় রাখা হয়েছে। তার প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা তাকে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

এরপর থেকেই খালেদা জিয়া কারাগারে আছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় খালেদা জিয়াকে বেশ কয়েকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ভ্রান্তি নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ