শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সোমবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষার প্রসারে দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে একটি করে সাধারণ বা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। বললেন ।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং বেসরকারি পর্যায়ে ৪২টি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সম্প্রতি জাতীয় সংসদে আইন পাস হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৩৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭টি সরকারি এবং ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত। ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি নামে একটি মহিলা বিশ্ববিদ্যালয়ও রয়েছে।

তিনি বলেন, দেশের অন্যান্য সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আওতায় সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন ও গবেষণার সুযোগ উন্মুক্ত রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ