শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

বাসে ডাকাতির সময় ছুরিকাঘাতে চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতিকালে ছুরিকাঘাতে শাজাহান (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

মঙ্গলবার রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাজাহান টাঙ্গাইলের চরজানা এলাকার মৃত দিশা মিয়ার ছেলে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রাতে ধলেশ্বরী পরিবহনের বাসটি (ঢাকা মেট্রে-ব-১১-৬৪৬৪) টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিল। টাঙ্গাইলে বাস ছাড়ার সময় যাত্রীবেশে ১৩ ডাকাত ওঠে পড়ে।

পরে রাত ২টার দিকে বাসটি নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় পৌঁছালে ডাকাতরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে।

এ সময় চালক শাজাহান, হেলপার ও সুপারভাইজার বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। পরে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণের গহনা লুট করে নেমে যায়। এর পরই যাত্রীরা পুলিশে খবর দেন।

আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শাজাহানকে মৃত বলে ঘোষণা করেন। হেলপার বাদশার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি (তদন্ত)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ