শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দোয়ায় হাসিনার বদলে খালেদার নাম; ইমাম আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধনের সময় দোয়া করেন স্থানীয় মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক।

কিন্তু দোয়ায় মুখ ফসকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদলে তিনি বেগম খালেদা জিয়ার নাম বলে ফেলেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয় এমপি তানভির।

মোনাজাত ছেড়ে ইমামকে গালি দিতে শুরু করেন এবং পুলিশকে নির্দেশ দেন তাকে গ্রেফতার করতে। এমপির নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে গতকাল সিরাগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভেটুয়াকান্দি গ্রামে স্থানীয় একটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময়।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ বলেন, এমপির নির্দেশে ইমাম আবু বকর সিদ্দিককে গ্রেফতার করলেও পরে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন পুলিশ।

উল্লেখ্য, আটক আবু বকর সিদ্দিক  একই উপজেলার দারুর রাশাদ মাদরাসার ছাত্র।

কেএল