শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যানজট নিরসনে বৃত্তাকার রেলপথ হচ্ছে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, রাজধানীর যানজট নিরসনে ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা প্রস্তাব গত ২৭ ডিসেম্বরে পরিকল্পনা কমিশনে অনুমোদিত হয়েছে। রেলপথ মন্ত্রী বলেন, সমীক্ষা প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করে বৃত্তাকার রেলপথ নির্মাণের লক্ষ্যে বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। রাজধানী ঢাকার যানজট অনেক আগেই অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ঢাকায় বসবাসরত ও কর্মোপলক্ষে আগত কারও পক্ষে এখন ঢাকায় দিনে-রাতে দুটির বেশি প্রোগ্রাম করা সম্ভব নয়। যানজটকে বাস্তবতা মেনে নিয়ে রাজধানীর মানুষ এখন তাদের দিনের কর্মসূচি প্রণয়ন করে।

মোড়ে মোড়ে ফ্লাইওভার করেও এর সুরাহা হচ্ছে না। এ ধরনের যানজট থেকে পরিত্রাণ দিতে সরকার নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে। যার আওতায় রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ