শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজধানীর মুগদায় একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। এরা হলেন-শেখর আলী (৫০), ছেলে আলামিন (১৯), মেয়ে তানজিনা আক্তার (২০), ছেলে মুরাদ হোসেন (১২) এবং নাতি রনি (১৩)।

বুধবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শেখর আলীর ভাতিজা ইমন আলী জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসার সবাই ঘুমিয়েছিল। এ সময় হঠাৎ আগুন লেগে যায়।

কোথা থেকে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাসের পাইপ থেকে আগুন লাগতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধরা সবাই বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ