বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অনুষ্ঠিত হলো শাহজালাল সাহিত্য পরিষদের ৭৭তম আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল কাদির জীবন

মাসিক শাহজালাল সাহিত্য পরিষদের ৭৭তম সাপ্তাহিক সাহিত্য আসর গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দরগাহ গেইটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ শওকত আলীর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী কলামিস্ট ডাঃ মাওলানা লুকমান হেকিম এর পরিচালনায় আসরে বক্তব্য রাখেন ও লেখা পাঠ করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার আ.ম.ন জামান চৌধুরী, উপন্যাসিক সিরাজুল হক, দি আর্থ অব অটোগ্রাফের সম্পাদক আব্দুল কাদির জীবন, শহিদুল ইসলাম সেলিম, সৈয়দ আসলাম হোসেন, সৈয়দ মুক্তাদা হামিদ, কবি কামাল আহমদ, আব্দুল বাছির চৌধুরী, এনামুল হক, দিলওয়ার হোসেন রিপন, কবি খসরুর রশিদ, বুরহান উদ্দিন, শেখ হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

৭৭তম সাপ্তাহিক সাহিত্য আসরে সৈয়দ মুক্তাদা হামিদকে সেরা ছড়াকার হিসেবে পুরস্কৃত করা হয়।