শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আবুল বাশার বাদশা (৩০)।

শনিবার দুপুরে মেরুল বাড্ডায় এ ঘটনা ঘটে। তবে কে কারা তাকে হত্যা করেছে তা জানতে পারেনি পুলিশ।

জানা যায়, মেরুল বাড্ডার মাছের বাজারে চার যুবক প্রবেশ করে গণশৌচাগারে যান। শৌচাগারের সামনে এক যুবকের সঙ্গে তাদের কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। অজ্ঞাত ওই চারজন সেখান থেকে পালাতে থাকেন। এ সময় জনতা ধাওয়া করে রামপুরা ব্রিজের কাছে গিয়ে নুরুল ইসলাম নূরী নামে একজনকে ৬ রাউন্ড গুলি ভর্তি রিভলবারসহ আটক করে।

গুলিবিদ্ধ বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার থুতনীতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, একটি গুলি বের করা হলেও আরেকটি গুলি তার মাথার ভেতরে থেকে যায়। নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণের ফলে তিনি মারা যান।

ঘটনায় আটক নূরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ