শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খালেদার রায়ের কপি আইনজীবীদের হাতে, জামিন আবেদন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীরা।

সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে আইনজীবীদের হাতে রায়ের কপি তুলে দেন বিশেষ জজ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন।

রায়ের কপি পাওয়ার খবর নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ের খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন থেকেই তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন বেগম জিয়া।

রায়ের কপি হাতে পাওয়ার পর খালেদার আইনজীবীরা জানান, আগামীকাল মঙ্গলবার উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ