শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

খুব শিগগিরই আফরিন শহর ঘিরে ফেলা হবে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই সিরিয়ার আফরিন শহর ঘিরে ফেলা হবে। আজ মঙ্গল বার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

আফরিন শহর অবরুদ্ধ হয়ে গেলে কুর্দি গেরিলা ও সিরিয়ার সরকারের মধ্যে সেনা পাঠানো সংক্রান্ত আলোচনাও বন্ধ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

এর্দোগান আরও বলেছেন, "আমরা সেখানে জ্বালাও-পোড়াও করতে যায় নি।" এ অভিযানের ফলে তুরস্কে আশ্রয় নেয়া সিরিয় শরণার্থীদের জন্য একটি নিরাপদ এলাকা সৃষ্টি হবে বলে তিনি জানান।

তিনি বলেন, তুর্কি বাহিনীর অভিযান আরও জোরদার হবে। আফরিন শহর অবরুদ্ধ হয়ে গেলে গেরিলাদের প্রতি বাইরের কোনো সহযোগিতার পথ বন্ধ হয়ে যাবে বলে তুরস্ক আশা করছে। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিরিয়ার সরকারি বাহিনী আফরিনে প্রবেশ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এসব কথা বললেন।

গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের বাহিনী।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ