শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাসমাহ ফাউন্ডেশনের সেবা কার্যক্রম পরিদর্শনে উস্তাজ বিলাল নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসমাহ ফাউন্ডেশন একটি সেবামূলক সংস্থা (এনজিও)৷ গভীর নলকূপ স্থাপন, শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মানবতার পাশে দাঁড়ায় বাসমাহ৷

সরকার অনুমোদিত সেবা সংগঠনটি উখিয়াতে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থী শিবিরে মাসজিদ আবুল হাসান আলী নদভী নামে একটি ইবাদতগাহর ব্যবস্থা করেছে৷ কুরআনী শিক্ষার আয়োজন ও আধুনিক শিক্ষার পরিকল্পনাও বাস্তবায়ণ করছে বাসমাহ৷

স্থাপন করেছে শরনার্থীদের জন্য কমিউনিটি সেন্টার৷ বিতরণ করেছে শিক্ষাসামগ্রী৷

গতকাল বাসমাহর বহুমখী সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন ভারতের মাসিক পয়গামে আরাফাত ম্যাগাজিনের সম্পাদক, সুলেখক ও মুহাদ্দিস উস্তাজ বিলাল আবদুল হাই হাসানী নদভী৷

তিনি নদওয়াতুল উলামার শূরা সদস্য৷  হজরত আলী মিয়া নদভী রহ এর দৌহিত্র৷

ভারতে পয়গানমে ইনসানিয়ত সংগঠনের দায়িত্বশীল৷ শান্তিবাদী এই ব্যক্তিত্ব বাসমাহর সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন৷ তিনি উগ্রবাদিতা পরিহার করে মানবসেবা এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন৷

বাসমাহ ফাউন্ডেশনের রুপকার ও স্বপ্নদ্রষ্টা মীর সাখাওয়াত হোসাইন উস্তাজ বিলাল হাসানী নদভীর সরাসরি ছাত্র৷

মীর সাখাওয়াত হোসাইন সেবামূলক কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন৷ উপকৃত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী৷ বাসমাহ হাস্যময় বাংলাদেশ গড়ার স্বপ্ন লালন করে৷

আইয়ুব বিন মঈনের প্রিয় ১০ বই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ