শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

এবার ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ বানাল স্যামসাং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

দুই বছর আগে স্যামসাং একটি ১৫.৩৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ বাজারে ছেড়েছিল। সাধারণ ক্রেতাদের জন্য সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)-এর ক্ষেত্রে সেটিই ছিল সর্বোচ্চ ধারণক্ষমতা সম্পন্ন। এবার তার দ্বিগুণ স্টোরেজ ও কর্মক্ষমতা সম্পন্ন আরেকটি হার্ডড্রাইভ বানিয়েছে তারা।

২.৫ ইঞ্চি ফ্রেমের হার্ডড্রাইভ পিএম১৬৪৩-এর ধারণ ক্ষমতা ৩০.৭২ টেরাবাইট। সার্ভার বা বিশাল কোনও নেটওয়ার্কের বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ এখন আরও সহজ হয়ে যাবে।

হার্ড ড্রাইভটি প্রতি সেকেন্ডে ২,১০০ মেগাবাইট ডেটা রিড করতে পারে। এটির ডেটা রাইট করার গতি সেকেন্ডে ১,৭০০ মেগাবাইট।

পিএম১৬৪৩-এর ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে বলা হচ্ছে এটিতে প্রায় ছয় হাজার এইচডি কোয়ালিটির সিনেমা সংরক্ষণ করা যাবে।

তবে ল্যাপটপে বা কম্পিউটারে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভটি খুব শীঘ্রই যুক্ত করা হবে না। স্যামসাং জানিয়েছে তারা এবছর তারা নতুন ১৬.৩৬ টেরাবাইট, ৭.৬৮ টেরাবাইট, ৩.৮৪ টেরাবাইট, ১.৯২ টেরাবাইট, ৯৬০ গিগাবাইট এবং ৮০০ গিগাবাইটের হার্ড ড্রাইভ তৈরি বাড়িয়ে দেবে।

হার্ড ড্রাইভটিতে অত্যাধুনিক প্রযুক্তির ভি-এনএএনডি চিপ ব্যবহার করে তৈরি এনএএনডি ফ্ল্যাশ প্যাকেজ ব্যবহার করা হয়েছে। আশা করা হচ্ছে, এখন থেকে এধরনের চিপ ও ফ্ল্যাশ প্যাকেজ বিপুল পরিমাণে উতপাদন শুরু হবে। এর ফলে, কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন ডিভাসের বিল্ট ইন মেমোরি ক্রমেই আরও বৃদ্ধি পাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ