রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মুসলিম লীগের প্রধান পদ থেকে নওয়াজকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পাকিস্তানের সংবিধানের ৬২ ও ৬৩ ধারার উদ্ধৃতি দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, দুর্নীতি বা অন্য কোনো ব্যক্তিগত অযোগ্যতার কারণে রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না পাকিস্তানের রাজনীতিকরা।

পাকিস্তানের উচ্চতর আদালতের এ দিক নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্যে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ, গত বছর জুলাইতে সুপ্রিম কোর্ট পাকিস্তান মুসলিম লীগ এন’এর প্রধান নওয়াজ শরীফকে তার পরিবারের পক্ষ থেকে সম্পদের হিসেব সম্পর্কে যথোপযুক্ত জবাব না দেওয়ার কারণে অযোগ্য ঘোষণা করেছিল।

নওয়াজ শরীফ আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলেও উচ্চতর আদালতে তা খারিজ হয়ে যায়। পানামা পেপারস কেলেঙ্কারীতে নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তবে পাকিস্তানে গত বছরের নির্বাচন বিধি অনুসারে নওয়াজ শরীফ তার দলের প্রধান হিসেবে এখনো দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আসছেন।

সুপ্রিম কোর্টের এ দিক নির্দেশনার পর নওয়াজ শরীফকে তার দলের প্রধানের পদ থেকে সরে যেতে হবে। বিচারপতি নিসারের নেতৃত্বে তিনজন বিচারকের একটি প্যানেল বুধবার এ রায় দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ