সৈয়দ ফয়জুল আল আমীন
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ, বড় ঋণের সাথে এবার ক্ষুদ্র ঋণেও সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতির। গত পাঁচ বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) খেলাপি বেড়েছে ১৫ হাজার ৯৯৫ কোটি ৪২ লাখ টাকা। এমন খবরে যে উদ্বিগ্ন হতেই হয়।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ রিপোর্টে দেখা যায়, ২০১৫ সালে এসএমই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৮ হাজার ৩৪২ কোটি টাকা। সেটি ২০১৬ সালে দাঁড়ায় ২২ হাজার কোটিতে।
২০১৭ তা-ও ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম-দুর্নীতি ব্যাংক খাতকে শেষ করে ফেলছে। এত দিন বড় ঋণে জালিয়াতি হয়েছে। এখন ছোট ঋণেও তার নেতিবাচক প্রভাব পড়ছে।
ব্যাংক খাতে সুশাসন অপরিহার্য হলেও দেশে এর অভাব খুব বেশি। এ সুযোগে দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই যাচ্ছে। এক্ষেত্রে ব্যাংকের পরিচালকদের ঋণ ভাগাভাগি, যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ ও পুনর্গঠিত ঋণ বারবার খেলাপি হওয়ার বিষয়টি বেশি দায়ী বলে ধরে নেওয়া যায়।
এভাবে চলতে থাকলে ব্যাংক খাত একসময় অস্তিত্ব সংকটে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ সাধারণ গ্রাহক। কেননা সাধারণ গ্রাহকই এসব অর্থের বেশির ভাগ অংশের মালিক। দুঃখজনক হলেও সত্য, রাষ্ট্র এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সফল হয়েছে বলে জানা নেই।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ২০১৬ সাল শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে ৬২ হাজার ১৭২ কোটি টাকা ব্যালান্স শিটে অন্তর্ভুক্ত আর রাইট অফ করা প্রায় ৪২ হাজার কোটি টাকা, যা ব্যালান্স শিটে অন্তর্ভুক্ত নয়।
প্রসঙ্গত, ব্যাংকগুলো প্রতিবছর বিশাল অঙ্কের খেলাপি ঋণকে রাইট অফ করে এবং তা ব্যালান্স শিট থেকে বাদ দেয়। রাইট অফ করা এ ঋণ ব্যালান্স শিটের অন্তর্ভুক্ত থাকে না বলে ব্যাংকগুলো তা খেলাপি ঋণ হিসেবে প্রকাশও করে না।
বইমেলায় সৈয়দ শিশিরের ‘নির্বাচিত কলাম’
গত ডিসেম্বরে পত্রপত্রিকায় প্রকাশিত এক খবরে জানা যায়, সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোর লক্ষ্য ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।
একই সঙ্গে এসব ব্যাংকের সার্বিক সংকট কাটিয়ে উঠতে দেওয়া হয়েছে ১৩টি নির্দেশনা। বিশেষ করে খেলাপি ঋণ, মূলধন সংকট, প্রভিশন ঘাটতি, ঋণ অবলোপন কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। এসবের কোনো সুফল কি দৃশ্যমান? না।
আর দৃশ্যমà¦