সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

১টি লেবুর দাম ৯ হাজার ৮০০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবু অপছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। তবে একটি লেবুর মূল্য কত হতে পারে? বড়জোর ১০-১২ টাকা। কিন্তু কখনও কি শুনেছেন একটি লেবুর দাম ৯৮০০ (৭৬০০ রুপি) টাকা হয়! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে।

অনেকে ভাবতে পারেন এই লেবুতে মূল্যবার কোন দ্রব্য বসানো আছে। কিন্তু ব্যাপারটা মোটেও তেমনটা নয়। আসলে দিন কয়েক আগে এই লেবুটি শিবরাত্রিতে শিবের পূজায় ব্যবহার করা হয়েছিল। ভারতের তামিলনাড়ুর ইরোড় জেলার পাঝাথিন্নি করুপান্নান মন্দিরে পূজার পর শুক্রবার লেবুটিকে নিলামে তোলা হয়। সেখানেই এক ভক্ত লেবুটি কিনে নেন ৯৮০০ টাকার বিনিময়ে। শিবগিরির কাছে ওলাপালায়ম গ্রামের এক ব্যক্তি লেবুটি কেনেন।

শুধু লেবুই নয়, পুজোয় ব্যবহৃত অন্যান্য বেশ কিছু সামগ্রী নিলামে তুলেছিল মন্দির কর্তৃপক্ষ। নারকেলসহ নানা ধরনের ফলমূল, রূপার পাত্রের মতো জিনিসও চড়া মূল্যে বিক্রি হয় নিলামে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ